,

ওয়ানডে থেকে অবসরের সময়ও জানিয়ে দিলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। এখন বাকি শুধু ওয়ানডে ফরম্যাট। এই ফরম্যাটে কখন অবসর নেবেন, সেই রোডম্যাপও এঁকে ফেলেছেন টাইগার অলরাউন্ডার। সাকিব জানিয়েছেন, আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকেও বিদায় নিতে চান তিনি।

আজ বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে দুই ফরম্যাট থেকে ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার। আগামীকাল শুক্রবার রোহিত শর্মাদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। তার একদিন আগে ক্যারিয়ারের এত বড় একটি সিদ্ধান্ত নিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।

সাকিব জানান, আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজ। আর সর্বশেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। সেটি গেল ২৪ জুন কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে।

চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটও ছাড়তে চান জানিয়ে সাকিব বলেন, ‘(ওয়ানডে অবসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে?) আমি তাই আশা করি। তো আর হয়তো ৯টা ওয়ানডে।’

এক সময়ের বাংলাদেশ ক্রিকেট দলের কাণ্ডারী সাকিবের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। বারবার তার পারফরম্যান্স নিয়ে হচ্ছে
আলোচনা-সমালোচনা। পাকিস্তান সিরিজে বল হাতে কিছু পারফর্ম করলেও ব্যাট হাতে সাকিব ছিলেন একেবারে নিষ্প্রভ। ভারতের মাটিতে এসে বোলিংটাও অকার্যকর হয়ে পড়লো টাইগার অলরাউন্ডারের।

বাজে পারফরম্যান্সের কারণে যখন একের পর এক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, সেই সময়ে নিজের কথাও জানিয়ে দিলেন সাকিব।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট