,

ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গতকাল বুধবার থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আজও। আজ বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে ঝিরঝির বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে জানিয়েছেন, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আজ সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে।

এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে। এছাড়াও দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাস্তায় মানুষ ও গণপরিবহনে উপস্থিতি কম দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯