,

সুপ্রিমকোর্টে হেল্পলাইন চালু

news-image

নিউজ প্রতিবেদন : কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যেকোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সরাসরি মোবাইল ফোনে সুপ্রিমকোর্টকে জানাতে পারবেন। এছাড়াও সুপ্রিমকোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে যেকোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য আজ থেকে সুপ্রিমকোর্টে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬ এই নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন।

‘সুপ্রিমকোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এই হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য দেবেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯