,

কাল ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছাবে বাংলাদেশের ইলিশ। কাল পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত (এ পাড়ে বাংলাদেশের বেনাপোল) দিয়ে কলকাতা, হাওড়াসহ চারটি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান। আগামী শুক্রবার থেকে এ মাছ পাওয়া যাবে খুচরা বাজারে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আজ ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবেন বাংলাদেশের রপ্তানিকারকরা। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ তাদেরকে ইলিশ আমদানির তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সমস্ত প্রস্তুতি শেষ করে কাল সকালে বাংলাদেশ থেকে ইলিশভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা।

প্রাথমিকভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবারের মধ্যে রাজ্যের প্রায় সব মাছের পাইকারি বাজারে বিক্রি হবে ‘প্রতীক্ষিত’ ইলিশ।

বাংলাদেশের রপ্তানিকারক সংস্থার পক্ষ থেকে ইব্রাহিম আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘ইলিশের প্রথম চালান বৃহস্পতিবার সকালে এখান থেকে ছেড়ে যাবে। বৃহস্পতিবার বিকেল অথবা সন্ধ্যায় পেট্রাপোল সীমান্তে পৌঁছাবে।’

এদিকে, প্রতি কেজি ইলিশের দাম কত হতে পারে, পশ্চিমবঙ্গজুড়ে এখন চলছে সেই আলোচনা। আমদানিকারক সংস্থা সূত্রে জানা গেছে, গত বছর বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকে যে মূল্যে ইলিশ পেয়েছিলেন, এ বছর তার থেকে অনেকটাই বেশি দাম দিতে হচ্ছে। খুচরা বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদাও যথেষ্ট। তাই সাধারণ মধ্যবিত্তের কতটা নাগালের মধ্যে ইলিশের দাম থাকবে, সে প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ভারতে ইলিশ রপ্তানি রীতিতে পরিণত হয়েছিল। তবে সে সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে ইলিশ দিতে অপারগতা প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, এ বছর ভারতে ইলিশ রপ্তানি করা হবে না।

এরপর অনেক আলোচনা-সমালোচনার মাঝে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে আজ ইলিশ রপ্তানির অনুমতি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯