,

শর্ত পূরণ হলে পশ্চিমা বিশ্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক অচলাবস্থা নিরসনে পশ্চিমা বিশ্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমনই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জাানা গেছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেন পেজেশকিয়ান। এসময় তিনি বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরতে চায় ইরান। চুক্তির প্রতিশ্রুতিগুলো পুরোপুরি আন্তরিকতার সঙ্গে পালন করা হলে, অন্যান্য বিষয়েও আলোচনা শুরু করতে প্রস্তুত তেহরান।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশ গঠনমূলক আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলতে চায় ও তেহরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে পশ্চিমের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত।

ভাষণে গাজায় ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। সেইসাথে লেবানন ও ইউক্রেনের সংঘাত ইস্যুতেও তেহরানের উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ইরান সবসময়ই শান্তির পক্ষে।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে ও ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর থেকে চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট