,

ডিএমপির ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।

প্রটেকশন বিভাগের মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, মো. মাসুদ আলমকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে এবং মো. ইবনে মিজানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

মো. মিজানুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মো. তানভীর হোসেনকে পালিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের জোনাঈদ আফ্রাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত এবং মো. মাহবুবুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

মো. বকুল হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মুহা. জাহিদ হাসানকে ডেভেলপমেন্ট বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের কাজী মিজানুর রহমানকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

টিটি/এমকেআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট