সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী গান গাইলেন মনির খান

news-image

বিনোদন প্রতিবেদক : স্টুডিওতে রেকর্ড করা হবে একটি বৈষম্যবিরোধী গান। কণ্ঠ দেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এ সময় বাংলাদেশ বেতারে উপস্থিত হন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই গানের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মনির খান ফিরলেন বাংলাদেশ বেতারে।

দায়িত্ব গ্রহণের পর প্রথবাবের মতো বাংলাদেশ বেতার পরিদর্শনে গিয়েছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। গত (২৩ সেপ্টেম্বর) সোমবার বেতারের স্টুডিওতে বৈষম্যবিরোধী ওই গানটি রেকর্ড করা হয়েছে। গানের কথা ‘এক মহাক্যাব্য লেখা হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে / বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে’ লিখেছেন মুন্সি ওয়াদুদ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

নতুন গানটির প্রসঙ্গে মনির খান জাগো নিউজকে বলেন, ‘গানটির কথা সাধারণ, মুন্সি ওয়াদুদ বরাবরই দারুণ লেখেন। অন্যদিকে মকসুদ জামিল মিন্টু ভাইয়ের সুরের তো কোনো তুলনাই হয় না। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটি গান হয়েছে। যদিও গানটি রেকর্ডিং করার জন্য আমরা সময় কম পেয়েছি। তারপরেও বলবো, গানটি চমৎকার হয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এ গান রেকর্ডিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। তিনিও গানটি পছন্দ করেছেন।’

উপস্থিত নাহিদ, বৈষম্যবিরোধী গান গাইলেন মনির খান বিনোদন প্রতিবেদন
শিল্পী মনির খান, গীতিকবি ও সুরকারদের সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও রেডিও কর্মকর্তারা। ছবি: মনির খানের সৌজন্যে

মনির খানের এই গান প্রসঙ্গে বাংলাদেশ বেতারের সংগীত বিভাগের উপ-পরিচালক মোস্তািফজুর রহমান বললেন, ‘বৈষম্যবিরোধী এ গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দুই-এক দিনের মধ্যে গানটি সম্প্রচার করা হবে। মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার উপস্থিতে এটি ধারণ করা হয়েছে। গানটি তিনি উপভোগ করেছেন। মনির খানও অসাধারণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।

১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট