,

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯, শীর্ষ কমান্ডার হারালো হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ একজন কমান্ডার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, নিহত কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি।

এর আগেই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল।

লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং ১ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন।

হামলার শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল ছাড়ছেন হাজার হাজার মানুষ।

গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে ওই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।
জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যদিও এর বেশিরভাগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ৩০০ রকেট ছুড়েছে লেবানিজ গোষ্ঠীটি। এতে মাত্র ছয়জন আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট