শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারির শুরুতেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

news-image

অনলাইন প্রতিবেদক : আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখই পাঠ্যপুস্তক (বই) পাবে শিক্ষার্থীরা। এ লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ২০টি প্যাকেজে ৯৮টি লটের মধ্যে ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রাথমিকের বই ছাপানোর ব্যাপারে অনুমোদন দিয়েছি। যথাসময়ে যাতে ছাত্র-ছাত্রীরা বই পায়, সেটা আমরা নিশ্চিত করবো।

‘সর্বোচ্চ মানের বিষয়ে বলা হয়েছে। আমরা বলেছি আমাদে কর্ণফুলী পেপার মিলের মানটা ভালো। অন্যরাও আছে। তবে এর নিচে যেন না যায়, সেটা মনিটর করা হবে।’

বই উৎসব হবে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বই উৎসবের বিষয়টি আমি বলতে পারি না। তবে ছাত্র-ছাত্রীরা বই পাবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২০টি প্যাকেজে ৯৮টি লটের মধ্যে ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ১৮টি লটের প্রস্তাব পুনঃদরপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা।

সূত্রটি জানায়, শিক্ষার্থীর কাছে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম, ২য় ও ৩য় শ্রেণির) ২০টি প্যাকেজে ৯৮টি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হলে ২৫২টি দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ২০৯টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ৯৮টি লটের বিপরীতে ৮৮টি লটে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠান ৪ কোটি ২ লাখ ৫৬ হাজার ৩৪৬টি বই সরবরাহ করার সুপারিশ করা হয়। এতে মোট ব্যয় ধরা হয় ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা। প্রতিটি বই মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয় ৩৬ টাকা ৭৬ পয়সা।

এই ৮৮টি লটের মধ্যে ৭০টি লটের সর্বনিম্ন দরদাতা ৭০টি দেশীয় প্রতিষ্ঠান এবং অবশিষ্ট ১৮টি লটের মধ্যে ২টি ভারতীয় প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা। বাকি ১০টি লটের জন্য রেসপনসিভ দরদাতা নেই। এ কারণে এই ১০টি লটের পুনঃদরপত্র আহ্বান করা হবে। এছাড়া ভারতীয় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে যে ১৮ লটের বই নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সে লটেও নতুন করে দরপত্র নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, এবার কাগজের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কর্ণফুলী পেপার মিলের কাগজ দিয়ে বই ছাপানো হবে। আর যেহেতু রাজনৈতিক চাপ নেই, সুতরাং নির্ধারিত সময়ের মধ্যেই বই ছাপানোর কাজ শেষ হবে এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই বই পাবে।

তিনি বলেন, অন্যবার রাজনৈতিক বিষয় থাকতো। যে কারণে যারা টেন্ডার পেতেন অনেক সময় বই সরবরাহ দিতে দেরি হতো। এবার সেই সম্ভাবনা নেই।

এমএএস/এমএইচআর/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের