,

আরও হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিস-শাজাহান-সাদেক

news-image

আদালত প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানোমামলার মধ্যে রাজধানীর শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক, শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলাগুলোয় আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেও তাদের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডে।

সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রার মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তবে সেদিন তাদের রিমান্ডে নেওয়া হয়নি। তাদের কারাগারে পাঠানো হয়েছিল। সে অনুযায়ী আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে সালমান এফ রহমানকে ঢাকার দোহার থানার হতাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হক নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৯ আগস্ট রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার হত্যা মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এভাবে তিন দফায় ২৫ দিনের রিমান্ড শেষে পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯