,

সাবেক প্রতিমন্ত্রী কারাগারে

news-image

অনলাইন ডেস্ক : সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার সন্ধ্যা ৭টায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল আমীন এই আদেশ দেন।

এরআগে ঢাকায় বারিধারার নিজ বাসভবন থেকে গতকাল রবিবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন জাহিদ ফারুক। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এবং পরবর্তীতে নিরাপত্তার জন্য কারাগারে আনা হয়। সন্ধ্যা ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে বরিশাল সিএমএম আদালতের এজলাসে তোলা হয়।

গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৬০০-৭০০ জনকে আসামি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট