সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ১০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অন্তত ৪০০ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এদিন এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলি শত্রুদের ক্রমাগত অভিযানে ১০০ জন নিহত ও অন্তত ৪০০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশু, নারী ও জরুরি কর্মীরা রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছে। এর আগে তারা ৫০ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাদের সামরিক বাহিনী আজ লেবাননে প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যাচ্ছে। সে সময়ে তিনি লেবাননের লোকজনকে ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে’ হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যেতে বলেছিলেন।

লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্কবার্তাও পাঠানো হয়। ফোনে ম্যাসেজ ও অডিও বার্তা আকারে ওই সতর্কবার্তা পান স্থানীয় বাসিন্দারা। বার্তায় বলা হয়, হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে, সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হচ্ছে।

এদিকে লেবাননের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ এলাকায় স্কুল দুই দিনের জন্য বন্ধ থাকবে। এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলের ওপর প্রভাব বিস্তারকারী অন্যান্য দেশকে এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট