সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহির ভিডিও নিয়ে আলোচনার ঝড়

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির দেড় মিনিট সময়সীমার একটি ভিডিও নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। এটি নিয়ে নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন তার ভক্ত-অনুরাগীরা।

মাহি তার নিজের সোশ্যাল মিডিয়ায় এ ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে শরীরচর্চার মতো তিনি কসরত করছেন। কখনো বা আবার নিজেকে আবেদনময়ী রূপে উপস্থাপন করছেন। ভিডিওতে তার এই নান্দনিক অঙ্গভঙ্গি অনেকেই পছন্দ করেছেন। ভিডিওতে তাকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে।

কেউ কেউ বলছেন, ‘অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’ আবারও কেউ বলছেন, ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।’

এদিকে মাহিয়া মাহির সংসার ভেঙে যাওয়ার পর সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশও নিচ্ছেন। চলতি বছরের শুরু থেকেই মাহি একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এখন সবকিছু সামাল দিয়ে তিনি আবারও আপন ভুবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

মাহিয়া মাহিকে সবশেষ শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে এখন তার আগের মতো সিনেমার কাজের ব্যস্ততা নেই।

মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর তিনটি সিনেমা জনপ্রিয়া পায়। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেন।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট