,

সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন না মঞ্জুর

news-image

জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে-বিপক্ষের আইনজীবীদের ১০ মিনিট যুক্তি-তর্ক শেষে বিচারক নির্জন মিত্র তার জামিন না মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক মন্ত্রীর পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আমরা বিরোধিতা করেছি।

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে সুনামগঞ্জের শতাধিকেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। অথচ পুলিশ সাবেক এ মন্ত্রী কোন উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এমন হামলা চালিয়েছেন তার কারণ জানতে রিমান্ড আবেদন করেনি। বিষয়টি দুঃখজনক।

গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক মন্ত্রী ৯৯ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে যৌথবাহিনী সাবেক এ মন্ত্রীকে গ্রেফতার করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড