,

ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

news-image

জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে কাজ বন্ধ করে দেয় বিএসএফ। পরে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বৈঠক করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতের ৫-১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে সেখানেই বাধা দেওয়া হয়। এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ।

ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি বিজিবিকে জানানো হলে শনিবার তারা বিএসএফকে বাধা দেয়।

জানতে চাইলে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, আমরা বিএসএফকে বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে।

এর আগেও গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাটখোলা বিওপির ঘোনাপাড়া ২৮১ নম্বরের সাব পিলার ৩৭ ও ৩৮ নম্বরের নোম্যান্সল্যান্ড এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সরঞ্জামাদি আনতে শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বাধা দেয় বিজিবি। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা। পরে রাতের মধ্যে সরঞ্জামাদি সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট