সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদী ও বাইডেনের মধ্যে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোয়াড বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এরই মধ্যে মোদী ও বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিক্রম মিশ্রি বলেছেন, মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত মাসেও বাংলাদেশ ইস্যু নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী।

কোয়াডের সদস্য দেশের সংখ্যা চার। ভারত ছাড়াও কোয়াডে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন মোদী।

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি ও অগ্রগতির কথা চিন্তা করে, এমন চার সমদর্শী দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে আমার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশা করছি।

নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন। ওই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রে তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর।

এমএসএম

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩