,

হজ ও ওমরাহ পালনে যে ‘নতুন নির্দেশনা’ দিল সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের পবিত্র হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত— যেমন হার্ট, কিডনি, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্য, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সি শিশু, তাদের এ বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

দেশটির কর্তৃপক্ষ বলছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন, কেবল তারাই যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে।

যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হবে, তাই তাদের সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছর মক্কায় হজ করতে গিয়ে প্রায় ১,৩০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন অতিরিক্ত গরমের মধ্যে হাঁটার কারণে। এ বছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল।

যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন, তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে খোলা ময়দানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তারা।

পরিস্থিতি এমন হয়েছিল যে, মরদেহ রাস্তায় পড়েছিল, কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি। সূত্র: খালিজ টাইমস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট