,

লম্বা সময় ব্যাট করতে চেয়েছি: শান্ত

news-image

অনলাইন প্রতিবেদক : টেস্টে ক্রিকেটের ইতিহাসে ৫০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। অলৌকিক কিছু দেখাতে পারেনি বাংলাদেশও। ৫১৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত।

বড় আশা নিয়েই চেন্নাই টেস্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের খেলা শেষে প্রত্যাশা কমেছে। জয় বা ড্র, কোনোটি না পারলেও অন্তত রানের ব্যবধানটা কমাতে পারবেন এবং লম্বা সময় খেলবেন- এমনটিই প্রত্যাশা ছিল ভক্তদের।

কিন্তু ব্যবধানটাও বেশি কমাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক শান্ত একপ্রান্ত আগলে রেখেছিলেন। তবে সতীর্থদের সহায়তা না পেয়ে সেঞ্চুরি করতে পারেননি। ১২৭ বলে ৮২ রান করেছিলেন শান্ত।

সাকিব আল হাসান ছাড়া শান্তকে আরও কেউ সঙ্গ দিতে পারেনি। সাকিবের পর (২৫) আসা-যাওয়ার মিছিলে শামিল হন লিটন দাস (১) ও মেহেদী হাসান মিরাজ (৮) ও তাসকিন আহমেদ (৫)।

ম্যাচ শেষে শান্ত জানান, ম্যাচের ফলাফল নিয়ে ভাবেননি তিনি। শুধু চেয়েছিলেন লম্বা সময় ধরে ব্যাট করতে। এই টেস্টে বোলিংকে প্রাপ্তি মনে করছেন তিনি। কানপুর টেস্টে ব্যাটারদের ভালো করার প্রত্যাশাও ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘প্রথম ২-৩ ঘণ্টা তাসকিন, হাসানরা যেভাবে বল করেছে, এটা প্রাপ্তি। তবে এরপর ভারত দুর্দান্ত ব্যাট করেছে। হাতে সিমিং অপশন রাখা ছিল বড় ধরনের ইতিবাচক বিষয়। আমরা নতুন বলে ভালোই করেছি। এটা ধরে রাখতে হবে। ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ চেষ্টা ছিল যত বেশি সময় সম্ভব ব্যাট করা। ফলাফল নিয়ে ভাবিনি। কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাটাররা সেখানে ভালো করবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট