,

শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ যখন ইনজুরি সময়ে গড়ায় তখন স্কোর ০-০। ধরেই নেওয়া হয়েছিল, বাংলাদেশ ও ভারত এক পয়েন্ট করে নিয়ে শুরু করতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।

শেষ বাঁশি যখন বাজলো তখন স্কোর ভারত-১ : বাংলাদেশ-০। বাংলাদেশ এই গোলটি খেয়েছে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে। এক পয়েন্টের বদলে বাংলাদেশ ম্যাচ শেষ করলো শূন্য হাতে। শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের সর্বনাশ করে দিলো ভারতের যুবারা।

৭ দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে। গ্রুপের অন্য দলটি মালদ্বীপ। ‘বি’ গ্রুপের চার দল ভুটান, পকিস্তান, শ্রীলংকা ও নেপাল। উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে পথ একটাই দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতেই হবে।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত সমান তালে লড়লেও শেষ পর্যন্ত জয়ী দলটির নাম ভারত। এ জয়ে সেমিফাইনালে ওঠার পথ প্রায় পরিষ্কার হয়ে গেলো ভারতের।

গত মাসে এই স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হেরেছিল শেষ দিকে গোল খেয়ে। সিনিয়রদের পথ ধরে যুবারাও ডুবলো শেষ দিকে গোল খেয়ে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯