,

প্রথমবার শুক্রবারে চললো মেট্রোরেল, উপচেপড়া ভিড়েও খুশি যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : চালু হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো সপ্তাহের সাতদিনই চলতে শুরু করেছে মেট্রোরেল। ছুটির দিন শুক্রবারও মেট্রোরেলে চলাচল করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন নগরবাসী। অফিস আদালত বন্ধ থাকলেও এদিন মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেশ কয়েকটি মেট্রোরেল স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন থেকেও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দ্রুত সংস্কার শেষে এই স্টেশন চালু করে দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই স্টেশন থেকে চলাচলকারী যাত্রীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। তবে সপ্তাহের বাকি ছয়দিন আগের মতোই সকাল থেকে চলবে মেট্রোরেল।

এদিন প্রতিটি স্টেশনেই যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। ছুটির দিন তেমন প্রয়োজন না থাকলেও মেট্রোরেল চলাচল করায় বের হয়েছেন অনেকে। ব্যক্তিগত কাজ ছাড়াও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। দ্রুত গন্তব্যে যেতে পারায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

উত্তরা যাওয়ার জন্য কাজীপাড়া স্টেশনে অপেক্ষা করছিলেন এক যুবক। সেখানে কথা হলে তিনি জাগো নিউজকে বলেন, ছুটির দিন মেট্রোরেল চালু করায় আমাদের জন্য ভালো হয়েছে। বাসে যেতে অনেক সময় লাগে, কিন্তু মেট্রোরেলের দ্রুত যাওয়া যাবে, সে কারণেই ছুটির দিনে বের হয়েছি। তুলনামূলক অল্প টাকায় কাজীপাড়া স্টেশন চালু করায় এবং শুক্রবার মেট্রোরেল চালু করে দেওয়ায় এই সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আরেকটি স্টেশনে এক যাত্রী বলেন, শুক্রবার মেট্রোরেল চলাচল না করায় আগে আমাদের সমস্যা হতো। ছুটির দিন পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক সমস্যা হতো। কিন্তু এখন থেকে ভোগান্তি ছাড়াই শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়া যাবে।

তবে শুক্রবার সকাল থেকে মেট্রোরেল না চলাচল করায় কিছুটা আক্ষেপ জানিয়েছেন অনেক যাত্রী। শুক্রবারও সকাল থেকেই মেট্রোরেল চালুর দাবি জানিয়েছেন তারা। এতে করে পুরো সপ্তাহে কর্মব্যস্ত নগরবাসী ছুটির দিন নিজেদের মতো করে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন তারা।

এদিকে শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন চালু হলেও ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন বন্ধু রয়েছে। সংস্কারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। দ্রুত কাজ শেষ করে এই স্টেশন চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট