,

দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টে আরেকটি হতাশার দিন পার করল বাংলাদেশ। শুরুর দিনের মতো বোলিংটা দারুণ হলেও ব্যাটিংয়ে রীতিমতো ধস নামে সফরকারীদের। ভারতের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৯ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। এমনকি এড়াতে পারেনি ফলোঅনও।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছিল ভারত। দিনের তৃতীয় সেশনে লিড নিয়ে ব্যাট করতে নেমে পুঁজি আরও শক্ত করে নিয়েছে ভারত। দ্বিতীয় দিনের খেলা ভারত শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান করে। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন শুভমান গিল। তার সঙ্গী ঋষভ পন্তের রান ১২। ভারত এগিয়ে আছে ৩০৮ রানে। বলা যায়, রানপাহাড়ে চাপা পড়ার শঙ্কা নিয়ে দিন পার করল বাংলাদেশ।

বাংলাদেশকে ফলো অনে না পাঠিয়ে ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত শর্মারা। যশস্বী জয়সোয়াল ১০, অধিনায়ক রোহিত ৫ ও বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট