সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ আদেশ দেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালতে দায়িত্বরত একজন উপপরিদর্শক (এসআই) এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর একাধিক মামলায় অভিযুক্ত হন মশিউর। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর একাধিক মামলায় অভিযুক্ত হন মশিউর। সম্প্রতি উপকমিশনার (ডিসি) থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।

তবে নতুন পোস্টিং না হওয়ায় তিনি ৫ আগস্ট পর্যন্ত লালবাগ বিভাগের উপকমিশনার (গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর প্রভাবশালী এই কর্মকর্তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন