,

ডেঙ্গুতে ঢাকায় আরও ২ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আগের দিন সকাল ৮টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিরা ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৬৯ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ১০, বরিশালে ৫, খুলনায় ২৪, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ৩ এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৬৫ জন; যাদের মধ্যে ৬২ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫০ শতাংশ নারী। এখন পর্যন্ত মৃত ১২৪ জনের মধ্যে ৫৪ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট