,

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন কী ঘটে তা বোঝা খুবই কঠিন ব্যাপার। বিশেষত তারকাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার। তারা যাই পোস্ট করুন না কেন মাঝে মধ্যেই সমালোচনার শিকার হন।

সম্প্রতি ঘুরতে গেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরত জাহান। নায়িকা ছবি পোস্ট করতে না করতেই শুরু হয়েছে সমালোচনা। সবুজ রঙের অফ শোল্ডার টপ পরা ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে স্পষ্ট তার বুকের ট্যাটু।

হালকা বোঝা যাচ্ছে শরীরের স্ট্রেচমার্ক। এমনিতেই নায়িকার চেহারা নিয়ে এই যে প্রথম তাকে খোঁটা শুনতে হচ্ছে তেমনটা একেবারেই নয়। এবারেও ছেড়ে কথা বললেন না তার অনুরাগীরা। নেটপাড়ার একাংশ নায়িকার ছবি দেখে খুবই বিরক্ত।

ছেলে ঈশানের জন্মের পর আরও বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকা। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশিই ডায়েট করেছেন।

একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গেছে নায়িকার ছবিতে। কেউ লিখেছেন, ‘আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।’ আবার কারও মন্তব্য, ‘ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন।’ শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা।

তবে কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন নুসরত। কোনও দিনই কারও কথায় গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরাতকে।

উল্লেখ্য, আগের তুলনায় অভিনেত্রীর ছবির পরিমাণও কমেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। নুসরাতকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় সবাই।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড