,

মা হচ্ছেন সানা, বেবি বাম্পের ছবি প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের তিন বছর পর মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ। গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে শো-টি ছেড়ে দিয়েছিলেন। শিগগিরই সন্তান আসতে চলেছে তার কোলজুড়ে। অভিনেত্রী তার স্বামীকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

এদিকে ছবিগুলো দেখে ভক্তরা প্রচুর ভালোবাসার ছড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী সম্প্রতি তার বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন। ফটোশুটও করেছেন, স্বামী ইমাদ শামসিকেও দেখা গেছে ছবিতে। সানার ফটোশুটের মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

সানাকে একটি ছবিতে তার স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে। ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গেছে। সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়েছে।

কালো রঙের পোশাকে সানাকে খুব সুন্দর দেখাচ্ছে। ক্রিম রঙের পোশাকেও অপূর্ব লুক তার। গর্ভাবস্থার আভা তার চোখে মুখে স্পষ্ট বলা যেতে পারে।

পোস্টের কমেন্ট বক্সে একজন ভক্ত লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, খুব সুন্দর লাগছে।’ কেউ আবার ভালোবাসার সঙ্গে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ কারও মতে, ‘সানাকে এভাবে দেখে সত্যিই খুব ভালো লাগছে।’ সেলিব্রিটি থেকে দম্পতির বন্ধুরাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির। তারপর বহু বছর ডেটিংয়ের পর তারা ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন দু’জনেই। ইমাদ শামসি একজন ব্যবসায়ী।

সানা সৈয়দ গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে টেলিভিশন শো ‘কুণ্ডলী ভাগ্য’ ছেড়ে দেন। তিনি এমটিভি স্প্লিটসভিলা ৮-এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯