মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানের ধাক্কা সামলে অশ্বিনের সেঞ্চুরিতে ভারতের দিন

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টে সকালের শুরুর সময়টায় ভারত শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে হারানোর সেই ধাক্কা প্রাথমিকভাবে সামলে নিয়েছিলেন যশস্বী জয়সোয়াল ও ঋশাভ পান্ত। এরপর তারা ফিরলেও বাংলাদেশের বোলারদের শাসন করেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন সেঞ্চুরি তুলে নিয়েছেন আর এই মাইলফলক থেকে মাত্র ১৪ রান দূরে ‘জাড্ডু’। তাতে প্রথম দিনটি ভালো কেটেছে স্বাগতিকদের।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। ৬ উইকেটে ৩৩৯ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। সেঞ্চুরি করে ১০২ রানে অপরাজিত আছেন অশ্বিন। আরেক পাশে ৮৬ রানে অপরাজিত জাদেজা।

আজ বৃহস্পতিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০ টায়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শুরু থেকে উইকেটে আগুনে বোলিং করেন হাসান মাহমুদ। দলীয় ষষ্ঠ ওভারের প্রথম বলে হাসানের বল খোঁচা দেওয়া ভারতীয় অধিনায় রোহিতের (৬) ক্যাচ নেন স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত। নিজের পরের ওভারেই শূন্য রানে থাকা গিলকে উইকেটকিপার লিটন দাসের ক্যাচে মাঠ ছাড়া করান এই পেসার। এরপর ৬ রানে থাকা বিরাট কোহলিকে সেই লিটনের ক্যাচে ফেরান হাসান।

চতুর্থ উইকেট জুটিতে যশস্বী জয়সাওয়ালের সঙ্গে ৯৯ বলে ৬২ রানের জুটি গড়েন ঋশাভ পান্ত। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ৫২ বলে ৩৯ রান করা পান্তকে ফেরান সেই হাসান। এরপর ৪৮ রান আসে জয়সোয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে। দলীয় ১৪৪ রানে ভয়ঙ্কর হয়ে ওঠা জয়সোয়ালকে দুর্দান্ত এক বলে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন নাহিদ রানা। ১১৮ বলে ৯ চারে ৫৬ রান করেন এই ওপেনার। একই রানে ফেরেন রাহুল। মেহেদী হাসান মিরাজের বলে শর্ট লেগে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফেরেন তিনি।

এরপরই বাংলাদেশের বোলারদের ওপর শাসন চালান অশ্বিন ও জাদেজা। উইকেটে টিকে থাকার সঙ্গে সঙ্গে রানও তুলতে থাকেন দ্রুতগতিতে। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামটি খুব বেশি চেনা রবিচন্দ্রন অশ্বিনের। ছোটবেলা থেকে এই মাঠে খেলেই জাতীয় দলের দরজা খুলেছেন এই অলরাউন্ডার। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও দীর্ঘ সময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। অন্যদিকে, রবীন্দ্র জাদেজার ঘরের মাঠ চেন্নাই না হলেও এই মাঠেই সবচেয়ে বেশি খেলেছেন তিনি। মাঝখানে গুজরাট লায়ন্সে যোগ দিলেও চেন্নাইতেই আইপিএলের অধিকাংশ সময় কাটিয়েছেন (এখনও আছেন) জাদেজা। চেনা এই মাঠে দিনের দ্বিতীয়ার্ধ নিজেদের করে নিলেনও এই দুজন।

সপ্তম উইকেটে দুজনে অপরাজিত ১৯৫ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন অশ্বিন-জাদেজা জুটি। সপ্তম বা তার পরে এটিই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের জুটি। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরও সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি এটি। এদিকে টেস্ট ক্যারিয়ারে এটি ষষ্ঠ সেঞ্চুরি অশ্বিনের।

 

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ