,

আর্জেন্টিনাই শীর্ষে, দুই ধাপ নেমেছে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ফিফা র‌্যাংকিং বাড়ানোর লক্ষ্যে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এক ম্যাচ জিতে আরেক ম্যাচে হেরে বাংলাদেশ ফিরেছিল থিম্পু থেকে। সিরিজ ড্র করে ফিরলেও বাংলাদেশে মোটেও ভালো ফুটবল খেলতে পারেনি। তার নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ থেকে দুই ধাপ নেমে এখন ১৮৬ নম্বরে।

অবনমন হয়েছে ভুটানেরও। দলটি ১৮২ থেকে নেমে এখন ১৮৪ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের পেছনে থাকা ব্রুনাই দারুসসালাম চমক দেখিয়েছে ৭ ধাপ এগিয়ে। দেশটি এখন ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার ৭ দেশের মধ্যে এগিয়েছে কেবল শ্রীলংকা। তারা ৫ ধাপ এগিয়ে এখন ২০০ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের মতো পিছিয়েছে ভারতও। ১২৪ থেকে দুই ধাপ পিছিয়ে দেশটি ১২৬ নম্বরে।

এ দিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। ১ থেকে ১৫ নম্বরে থাকা দলগুলোর অবস্থান পরিবর্তন হয়নি। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স আছে দ্বিতীয় স্থানেই। পাঁচে ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়ন স্পেন আছে আগের মতোই তিনে। চারে ইংল্যান্ড।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী