,

মেট্রোরেল ২০ লাখ টাকায় সংস্কার শেষে শুক্রবার খুলছে কাজীপাড়া স্টেশন

news-image

অনলাইন প্রতিবেদক : মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু করতে আপাতত খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই স্টেশনে থামবে মেট্রোরেল। এছাড়া আগামীকাল থেকে সপ্তাহে ৭ দিনই চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের এই তথ্য জানান।

ডিএমটিসিএল এমডি আরও বলেন, ২০ সেপ্টেম্বর (শুক্রবার ) থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল করবে।

তিনি আরও বলেন, শুক্রবার থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনও দ্রুত চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট