,

সাগরে ফের লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শিগগিরই দেশে আবার বৃষ্টি বাড়তে পারে। উপসাগরের বাংলাদেশ অংশে গত দেড় মাসে পাঁচটি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি বাড়তে পারে।

এদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় সারা দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। রাজারহাটে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার আভাস রয়েছে।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে নদ-নদীর পানি ধারাবাহিকভাবে কমে আসতে পারে। অপরদিকে আগামী চার দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ-নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতে পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট