,

ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা ও উত্তরা পূর্ব থানায় নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ সাত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিন মিয়াকে মিরপুর মডেল থানায় এবং ধানমন্ডি মডেল থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিবুল্লাহকে উত্তরা পূর্ব থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলামকে গোয়েন্দা-রমনা বিভাগ এবং উত্তরা পূর্ব থানার মো. হাবিবুর রহমানকে সংযুক্ত ও সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এ.কে.এম. সাহাবুদ্দিন শাহিনকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, সংযুক্ত, সিআরও থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগ এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে খোকন চৌধুরীকে প্ল্যানিং রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড