,

সাবেক রেলমন্ত্রীর দুপুরে রিমান্ড, বিকেলে স্থগিত

news-image

আদালত প্রতিবেদক : সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা। আজ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেলে সেই রিমান্ড স্থগিত করেছেন একই আদালত।

ইমরান হাসান নামের এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শাহ আলম মিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে দুপুর ২টার দিকে তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে সুজনকে সঙ্গে নিয়ে আইনজীবী আদালতে এসে দাবি করেন, যে মামলায় সাবেক রেলমন্ত্রীর রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে, সেই মামলায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনটি শুনানি শেষে আগামীকাল বুধবার আদেশের জন্য রাখা হয়েছে।

সাবেক রেলমন্ত্রীর আইনজীবীর পক্ষ থেকে এ তথ্য জানার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রিমান্ড আদেশ স্থগিত করেন।

তবে যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট