,

দুবাইফেরত যাত্রীর সাবান-শ্যাম্পু হাতিয়ে বরখাস্ত তিন কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে অসদাচারণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউজ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোবারা খানম এই তিনজনকে বরখাস্ত করেন। তারা হলেন- মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন। এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে হাউজের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শাস্তি হিসেবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে আপলোড করে আনোয়ার ফারুক নামে এক ব্যক্তি লিখেছেন, ‘ভেবেছিলাম স্বৈরাচার পতনের পর নতুন করে স্বাধীন দেশে মানুষের মধ্যে পরিবর্তন আসবে বিশেষ করে সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু না আমরা পরিবর্তন হইনি। আজ বিকেলে নেপাল থেকে আসার পর লাগেজের জন্য অপক্ষা করছিলাম। হঠাৎ নজরে এলো নিরীহ বিদেশফেরত একজনের সাথে কাস্টমসের কর্মকর্তারা কী করছে। তার ব্যাগ খুলে চেকিংয়ের নামে অযথা হয়রানি। একজন তো ব্যাগ থেকে কয়টা চকলেটের বার নিয়ে গেল। আরেকজন একটা বার খুলে নিজেও খাচ্ছে অন্যদের দিচ্ছে। দালালরা এসে নানা প্রস্তাব দিচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘আমার দেখায় তার তো অবৈধ কোনো কিছু ছিল না, হয়তো অনেকদিন পর এসেছে বাড়ির জন্য সাবান, শ্যাম্পু , চকলেট, বাচ্চার জন্য দুধ আর কাপড়-চোপড় দেখলাম, মনে মনে ভাবলাম লোকটা এত কষ্ট করে কাজ করে বাচ্চার জন্য চকলেট অনলো অর আপনি আপনার বাচ্চার জন্য নিয়ে নিলেন হজম হবে তো। এত শহীদ এত ত্যাগ কিছুই কি পরিবর্তন হবে না। আর কবে মানুষ হবো আমরা।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট