,

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসার জন গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিজ ভবনের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন।

উপদেষ্টা বলেন, শহীদ নাফিসদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার শহীদ নাফিসরা। আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের জনগণ। সেখানে সাধারণ জনগণের পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণও ছিল।

উপদেষ্টা নাহিদ বলেন, এ অভ্যুত্থান কোনো বিশেষ দল, মত বা গোষ্ঠীর নয় এ অভ্যুত্থান দেশের সব মানুষের। যখন অভ্যুত্থানের ইতিহাস লেখা হবে তখন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জায়গা থেকে ব্যাখ্যা না করার বিষয়ে ও তিনি সবাইকে সতর্ক করেন।

শহীদদের কোনো দল নেই, তাদের স্মৃতি ধারণ করেই দেশ পরিচালনায় এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমান, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধসহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট