সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে বসে থাকতে মন চায় : মাহি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জানান যে, পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে তার বসে থাকতে মন চায়।

পোস্টের ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো অযথা পা থেকে মাথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে থাকতে মন চায়, এতে মনটা একটু ভালো ভালো লাগে আরকি।’

নিপু বারুণ নামে একজন পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার তো তামিল নায়কদের মতো উইড়া উইড়া ফাইট করতে মন চাই।’
রুবিনা আক্তার নিঝুমের ভাষ্য, ‘মন ভালো রাখার জন্য যা করতে মন চায় করো।’

অনেকেই আবার মাহির সঙ্গে একাত্মাতা পোষণ করে বলেন, আমাদেরও মন চায় এভাবে গয়না পরে বসে থাকতে।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট