,

সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ। তিনি জানান, ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলার সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। ওই মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ারদার। তিনি শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট