,

সারের অভিষেকেই ৯ উইকেট সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। যদিও ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। তবে বল হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন এই অলরাউন্ডার। সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন সাকিব। দুই ইনিংস মিলিয়ে সাকিব শিকার করলেন ৯ উইকেট। তৃতীয় দিনের শেষে সাকিব দ্বিতীয় ইনিংসের ২৫ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

সাকিবের এমন বোলিংয়ের সুবাদে জয়ের সম্ভাবনাও বেড়েছে তার দল সারের। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ছিল ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে আরও ৩০ রান। শেষদিনে বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে লক্ষ্য এখন ২২১ রান।

এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যান্টনের দারুণ সেঞ্চুরির পরেও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে নাগালে রেখেছিল সারে। জবাবে টম কারানের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ রানের ইনিংসে ৪ রানের লিড পায় সারে। সাকিব আউট হন ১২ রানে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট পড়েছে সাকিবের তোপে। ৯৬ রানে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট