,

সাবেক এমপি সুজন ঢাকায় গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মাহফুজুর রহমান।

তিনি বলেন, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বেশকিছু অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। গত ৩ সেপ্টেম্বর জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক রহিমা খাতুন থানায় এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট