শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৯৫ জনের নামে বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় করা ওই মামলায় তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনকেও আসামি করা হয়েছে। মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে এ নিয়ে পাঁচটি হত্যাসহ ছয়টি মামলা হলো।
জানা যায়, ২০২১ সালের ২৭ মার্চ বিকেলে জেলার সদর উপজেলার বুধল ইউপির নন্দনপুর বিসিক রাস্তার সামনে সংঘর্ষের সময় কাউসার আহম্মেদ হত্যার ঘটনায় তার চাচা আকরাম হোসেন আদনান বাদী হয়ে মামলাটি করেন। কাউসার জেলার সদর উপজেলার বুধল ইউপির বুধল পশ্চিমপাড়া এলাকার আলী আহম্মেদর ছেলে। মামলায় ১৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন খোকন, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ ভূইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান রবিউল আলম, মাছিহাতা ইউপি পরিষদের চেয়ারম্যান আল-আমিন পাভেল। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকজনকেও আসামি করা হয়েছে।
মামলায় আকরাম হোসেন আদনান অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের সময় ২০২১ সালের ২৭ মার্চ বিসিক রাস্তার সামনে মোকতাদির চৌধুরীর নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়। তাদের ছুড়া গুলিতে কাউসার মারা যায়। ওই সময় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মামলায় ১৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনেক আসামী করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী