,

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। তার মরদেহ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বাবাও। তিনি গুরুতর আহত অবস্থায় রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। একই ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩-এর পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শ্রী জয়ন্ত কুমার সিংহ। তার বাবার নাম শ্রী মহাদেব কুমার সিংহ। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামে। আহত অপর ব্যক্তির নাম দরবার হোসেন। তার বাড়ি উপজেলার নিটালডোবা গ্রামে।

ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের। আমি শুনেছি প্রথমে ছেলেটি বর্ডার ক্রস করতে যায়। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার মরদেহ আনতে বাবা ও আরেক ব্যক্তি গেলে বিএসএফ তাদেরও গুলি করে।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত কিশোরের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট