,

ভারত সিরিজ সামনে রেখে লিটন-মুশফিকদের কঠোর অনুশীলন

news-image

ক্রীড়া প্রতিবেদক : সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ সফলতার সাথে শেষ করেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। দেশে ফিরে ক্রিকেটাররা খুব একটা বিশ্রামের সুযোগ পাননি। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে নাজমুল হোসেন শান্তরা ফিরেছেন অনুশীলনে।

আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের ঘাম ঝরাতে দেখা গেছে। লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম, শরিফুল ইসলামরা মিরপুরের সেন্টার উইকেটে ক্রিকেটাররা আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন।

এদিন এবাদত হোসেনকেও দেখা গেছে বোলিং করতে। ছিলেন তাইজুল ইসলাম, রিশাদ হোসেনরাও। আর ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশি কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলরা।

সর্বশেষ পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা দেশি কোচদের অধীনে দীর্ঘদিন অনুশীলন ক্যাম্প করেছিল। পাকিস্তান সিরিজের পর ছুটিতে যাওয়া বিদেশি কোচদের আগামী ১২ সেপ্টেম্বর নাগাদ দেশে ফেরার কথা।

১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে আগামী বুধবারের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট