,

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যেতে পারেন ড. ইউনূস

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামী ২২ সে‌প্টেম্বর নিউইয়র্কে যাওয়ার সম্ভাবনার কথা জা‌নিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হ‌য়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, সম্ভবত প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যে‌তে পারেন। খুব সংক্ষেপে করা হ‌বে সময়।

প্রধান উপ‌দেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপা‌শি কোন কোন রাষ্ট্র বা সরকারপ্রধা‌নের স‌ঙ্গে বৈঠক হ‌বে এবং তা‌লিকায় ভারত রয়েছে কি না জান‌তে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, জাতিসংঘ যাওয়ার পর আমরা কোন কোন সৌজন্য সাক্ষাৎ করব, এটা নি‌য়ে আমরা এখনও কাজ কর‌ছি।

ভারত তালিকায় আছে কি না জানতে চাইলে তি‌নি বলেন, তালিকায় আছে। কিন্তু ভারতের কে যাবে সেটা তো আমরা এখনও নিশ্চিত না।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া এবং যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের সফরে নিউইয়র্কে থাকবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউইয়র্ক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট