,

অবসরে পাঠানো হলো পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ট্যুরিস্ট) মীর রেজাউল আলম, পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক মো. ইমাম হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯