,

দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন আমিরে জামায়াত

news-image

ফরিদপুর প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। দুর্গাপূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। দুর্গাপুজাকে কেন্দ্র করে কোনো মতলববাজ যেন সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে এক যাত্রা বিরতিতে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কাল মেঘ আছে, আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন ফর্সা হয়, দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমলে হয়ে ওঠে।

গত ৫ আগস্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে- আপনারা সতর্ক থাকবেন। উলামা এবং ইসলামী দলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘাড়ে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই। এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুষ্কৃতকারীরা যেন ফাঁকতালে কোনো অঘটন ঘটাতে না পারে, শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশাল্লাহ।

এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট