সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হারুন আছে’ সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : আলোচিত সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর উত্তরার একটি বাসায় অবস্থান করছেন! এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টায় রাজধানীর উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপির এই কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি হারুন ভবনটিতে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করেন। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয় তার পক্ষে পালানো সম্ভব নয়।

রাত ১০ টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি।

এ বিষয়ে জানতে চাইলে রাত ১২টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে।

এর আগে গত ৬ আগস্টও হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি সাংবাদিকদের নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

সবশেষ ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ এলাকায় একটি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। অভিযানে লেকসিটির ‌‘বর্ণালী’ ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন