,

টেস্ট র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ মুশফিকের

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ১৯১ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ম্যাচ জয়ী ও ম্যাচ সেরা হওয়া ইনিংস খেলে টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা ২০ -এ ঢুকেছেন তিনি।

মুশফিকুর রহিমের বর্তমান র‌্যাঙ্কিং ১৭। সাত ধাপ এগিয়ে দেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মুশফিকের পরে সেরা অবস্থানে আছেন লিটন দাস। পিন্ডিতে ফিফটি করা এই ব্যাটার দুই ধাপ এগিয়ে ২৭তম অবস্থানে আছেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ফিফটি করেন মুমিনুল হকও। তারপরও র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৪৬তম অবস্থানে নেমে গেছেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া সাকিব আল হাসান দুই ধাপ পিছিয়েছেন। তার বর্তমান অবস্থান ৪৩ এ। টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন তিনে।

টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। দুইয়ে আছেন কেন উইলিয়ামসন। হ্যারি ব্রুক তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন। টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। সবচেয়ে লম্বা লাফ দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। তিনি ২২ ধাপ এগিয়ে ৪২ নম্বরে আছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট