,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

news-image

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে৷ বুধবার সকাল থেকে যাত্রাবাড়ী সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনাঘাট তারাব বিশ্বরোড পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ৩৫-৪০ কিলোমিটার তীব্র যানজট দেখা যায়।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়েছিল এবং সহস্রাধিক বিভিন্ন যানবাহন মহাসড়কে উল্টোপথে প্রবেশ করার কারণে যানজট তীব্র আকার ধারণ করে৷

তিনি আরও বলেন, সকাল থেকেই যানজট নিরসনের জন্য কাজ করা হচ্ছে। এ যানজট কুমিল্লার অংশেও ছড়িয়ে পড়েছে৷ এ কারণে যানবাহন থেকে নেমে হেঁটে যেতে দেখা যায় যাত্রীদের৷

নোয়াখালীর সোনাপুরগামী একুশে পরিবহনের যাত্রী আবুল কালাম বলেন, সাইনবোর্ড থেকে কাচপুর আসতে ২ ঘণ্টা সময় লেগেছে, অথচ রাস্তা মাত্র ৫ মিনিটের৷

ফেনীগামী বাসের যাত্রী রাহিমা ও আব্দুস সালাম জানান, সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ আসতে সময় লেগেছে আড়াই ঘন্টা৷ এভাবে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷

কাচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, মহাসড়কে উল্টোপথে অসংখ্য গাড়ি ঢোকায় এ যানজট সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে যানজট নিরসনে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, শিমরাইল ক্যাম্পর আওতাধীন হাইওয়ে পুলিশের সব সদস্য এখনও কাজে যোগ দেননি। একজন টিআইর পক্ষে মহাসড়কের এই যানজট নিরসন করা সম্ভব নয় বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা৷

তারা বলছেন, হাইওয়ে পুলিশ শিমরাই ক্যাম্পের পুলিশ সদস্যরা অন্যত্র বদলি হয়েছেন৷ তবে নতুন ২০ জন সদস্য পোস্টিং হলেও তারা এখনও যোগ দেননি। ফলে মহাসড়কে প্রায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে৷

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট