,

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের আদালতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়ের করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ আগস্ট) গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ও দলটির সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলা করেন। দীর্ঘ ৯ বছর বিচারকার্য চলার পর মঙ্গলবার মামলাটি থেকে তারেক রহমানকে খালাস দেন আদেশ দেন আদালত।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে গোপালগঞ্জ আদালতে একটি মামলা করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ। দীর্ঘদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির বিচারকার্য চলমান ছিল। আজ মামলাটি থেকে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট