,

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছিলেন। এটি ছিল তাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যেকোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার, আমরা তাদের সাহায্য সহযোগিতা করবো।

উপদেষ্টা বলেন, আমরা তাদের আরেকটি অনুরোধ করেছি, যেন জাতিসংঘ মিশনে আমাদের আরও বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারেন।

‘তারা বলেছেন, বাংলাদেশের যারা ইউএন মিশনে কাজ করছেন তারা খুবই ভালো করছেন। তারা এদের খুবই প্রশংসা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন সবসময় এক নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবেন।’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্ট।

কিছুক্ষণ আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এসেছিলেন জানিয়ে এ সময় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উনি মূলত কৃষি মন্ত্রণালয়ে এসেছিলেন। এটি ছিল ওনার সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাৎ।

তিনি বলেন, আমাদের এখানে নয় হাজারের মতো চীনের নাগরিক বিভিন্ন জায়গায় কাজ করেন। তাদের নিরাপত্তার বিষয় তিনি আমাদের সাহায্য-সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি, আমাদের পক্ষে যত ধরনের সাহায্য-সহযোগিতা করা দরকার আমরা তা করবো।

এই দুই উপদেষ্টা বলেন, আরও একটি বিষয় আমরা উত্থাপন করেছি। আপনারা সবাই জানেন, আমাদের অনেকগুলো জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকায় ওনারা আমাদের কী ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারে, এজন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী