মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পলক-জয়-টুকুসহ ছয়জন রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগ থানা এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃত অন্য পাঁচজন হলেন-সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

রোববার (২৫ আগস্ট) আদালতে তাদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) শামসুল হক, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে আদালতে হাজির করে পুলিশ। এর পর রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ তিন নেতাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার ( ২০ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী এলাকা থেকে সোহায়েলকে আটক করা হয়।

গত মঙ্গলবার (২০ আগস্ট) আরিফ খান জয়কে আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানা এলাকার মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদ পুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১৯ আগস্ট) রাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়।

১৮ জুলাই বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে লালবাগ থানা এলাকায় আইডিয়াল কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট লালবাগ থানায় তার বাবা কামরুল আহসান একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্য ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়। এতে আইডিয়াল কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ