,

ধর্ষণের একটাই শাস্তি, ফাঁসি : দেব

news-image

বিনোদন ডেস্ক ; ‘যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি’, এমনটাই মত টলিউড সুপারস্টার দেবের। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ‘রাজনৈতিক’ আবেদনও জানালেন তিনি।

আর জি কর ধর্ষণকাণ্ডে আর্টিস্ট ফোরামের ডাকা গণ-অবস্থানে যোগ দেন দেব। সেখানেই ধর্ষণের মতো অপরাধের কড়া শাস্তি চাইলেন অভিনেতা তথা তৃণমূল সংসদ সদস্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাই যে যারা রেপিস্ট, যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকে বলছি যে যত দিন না মানুষের মধ্যে ভয় হবে, যত দিন না মানুষ ভয় পাবে তত দিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে।’

আর জি করের ঘটনার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেছে। দেব জানান, ‘এই কয়দিনে প্রায় ১৪০০-এর মতো মেইল পড়েছে। এত বড় একটা আন্দোলন হচ্ছে। অপরাধীদের ভয় লাগছে না?’

১৪ আগস্টের রাত দখলের কর্মসূচির প্রশংসা করে তিনি জানান, স্বাধীনতার পর এত বড় সুন্দর একটা আন্দোলন দেখল ভারতবর্ষ।

তবে অভিনেতা মনে করেন, রাজনৈতিক সুবিধাবাদীদের প্রভাবে এই আন্দোলন গতিপথ হারাচ্ছে। তিনি চান, ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন রাত ১০টার পর নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারে, তবেই এই আন্দোলনের সার্থকতা।

প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক আবেদন জানিয়ে দেব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে একটাই কথা বলতে চাই। যদি রাজনৈতিক হয়, তাহলে ১১ বছরে প্রথমবার রাজনৈতিকভাবেই বলছি, যেই ভারত সরকার রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, যেই ভারত সরকার ৩৭০ আর্টিকল দমন করতে পারে, যেই ভারত সরকার বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেখানে রামমন্দির করতে পারে, যেই ভারত সরকার দুই হাজার টাকার নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকারের কাছে শুধু বাংলার ১০ কোটি নয়, ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর এখনই এমন একটা বিল পাস করা উচিত সংসদে, যেখানে কোনো ধর্ষণের অপরাধ যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে এক মাসের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তাহলেই দেশটা শুধরাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট